সাভারে গলায় রশি পেঁচানো অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার।
সাভার সংবাদদাতা: শুক্রবার ৪ জুলাই ২০২৫ :
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মডেল মসজিদের কাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার গলায় রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ জুলাই) সকালে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে সাভার মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে রাতের কোনো এক সময় ফেলে রাখা হয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, “নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, কী কারণে তাকে হত্যা করা হয়েছে বা আদৌ এটি হত্যাকাণ্ড কিনা—তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি তথ্য সংগ্রহে কাজ করছে।
ভোলা মিডিয়া হাউস
০৪-০৭-২৬
ছবি সংযুক্ত
