বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ কর্মী বিএনপিতে যোগদানের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত — উপজেলা জামায়াতের প্রতিবাদ।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বোরহানউদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন — এমন একটি সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদে যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তারা উপজেলা জামায়াতের কোনো পর্যায়েরই সদস্য নন। এছাড়া সংবাদে উল্লেখিত ‘জয়েন্ট সেক্রেটারি’ পদটিও সম্পূর্ণ মনগড়া — কারণ বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীতে এমন কোনো পদ বর্তমানেও নেই, অতীতেও ছিল না।জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, টুপি ও দাড়িওয়ালা কিছু ব্যক্তিকে জামায়াতের কর্মী বানিয়ে সংবাদ প্রচার করা এক ধরনের রাজনৈতিক অপপ্রচার ও কুৎসা রটনা। এটি জামায়াত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক সংগঠন। এখানে কোরআন ও সুন্নাহর নির্ধারিত সিলেবাস অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পরই ধাপে ধাপে কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয়।উপজেলা জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় —> “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা সেই নীতিতে অবিচল থাকব।”
তারিখ: ১৩ নভেম্বর ২০২৫
📞 ০১৭১২৩৯৩০৯৭
