সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা -ডিজিটাল প্লাটফর্মে ষড়যন্ত্রের প্রমাণ পালাতক ২ আসামীর সন্ধানে পুলিশ।

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা-

ডিজিটাল প্লাটফর্মে ষড়যন্ত্রের প্রমাণ: পলাতক দুই আসামীর সন্ধানে পুলিশ।

খুলনা সংবাদদাতা।।

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।মামলার অন্যান্য আসামি হলেন— খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান।সোমবার (১১ আগস্ট) সোনাডাঙ্গা থানায় ডিবির ইন্সপেক্টর বিধান চন্দ্র রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, আটক এম এম মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন। তাকে এবং মামলার অপর আসামি পারভেজ আলম খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ এপ্রিল নগরীর ময়লাপোতা এলাকা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় এম এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের মাধ্যমে জানা যায়— হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপ ব্যবহার করে তেরোখাদা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বিজয় একাত্তর এবং জয় বাংলা আমার প্রাণ নামের গ্রুপে সরকার উৎখাতের পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হচ্ছিল।পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চায়। গত ৪ আগস্ট কেএমপি আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের অনুমতি পায়।১২ আগস্ট ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *