হিজলায় বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু।
হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে হিজলা গৌরবদী ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার।এসময় তিনি বলেন,> “আমি বিএনপির আদর্শ বুকে ধারণ করে বিগত দিনের সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। নেতাকর্মীদের সন্তানের মতো আগলে রেখেছি। এখন দলীয় নির্দেশনায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ করছি। এ কার্যক্রমে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা সম্পৃক্ত রয়েছেন।”তিনি আরও জানান, হিজলা উপজেলার ৬টি ইউনিয়নেই পর্যায়ক্রমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। যেসব নেতাকর্মী বিগত দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সদস্যপদ নবায়ন ও নতুনভাবে অন্তর্ভুক্ত করা হবে।এ কর্মসূচির মাধ্যমে দলীয় কাঠামো আরও শক্তিশালী ও সংগঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আহ্বায়ক গাফফার তালুকদার।
ভোলা মিডিয়া হাউস
০৪-০৭-২৫
