আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি: দেশবাসীর কাছে দোয়ার রহমান।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি: দেশবাসীর কাছে দোয়ার আহ্বান ।

ঢাকা প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আগামীকাল (শনিবার, ২ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি তাঁর সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।দলীয় এক বিবৃতিতে জানানো হয়, ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর ওপেন হার্ট সার্জারি প্রয়োজন হয়ে পড়েছে। রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে অত্যাধুনিক ব্যবস্থাপনায় এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ সিনিয়র নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন “আমাদের প্রিয় আমীর ডা. শফিকুর রহমান সাহেব একজন সৎ, মানবিক ও নিবেদিতপ্রাণ মানুষ। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং দেশের চিকিৎসা ও সামাজিক অঙ্গনেও তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর এই জটিল চিকিৎসা প্রক্রিয়ায় আমরা দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”এদিকে দলের সকল ইউনিট, সহযোগী সংগঠন ও সমর্থকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা দেশের প্রত্যন্ত অঞ্চলেও দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।সারাদেশেই তাঁর সুস্থতার জন্য বিভিন্ন মসজিদ, মাদরাসা এবং জামায়াত কার্যালয়ে দোয়ার মাহফিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *