
আব্দুল মান্নান, ভোলা জেলা।
ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) একটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে। আজ বেলা ১১টায় ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ভোলা–বরিশাল সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আয়োজকদের মতে, সেতুটি নির্মিত হলে ভোলা ও বরিশালের মধ্যে দ্রুত যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন—
আবিদ হাছান, যুগ্ম আহ্বায়ক
আছমা আক্তার, যুগ্ম আহ্বায়ক
আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক
জহির উদ্দীন বাবর, যুগ্ম সদস্য সচিব
শাহরিয়ার শরিফ, যুগ্ম সদস্য সচিব
মোঃ বিল্লাল, যুগ্ম সদস্য সচিব
আয়োজকরা জানান, ভোলা–বরিশাল সেতু শুধু ভোলাবাসীর নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য দাবি। দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি তারা জোর দাবি জানান।
