যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জবাই করে হত্যা করা ।
যশোর সংবাদপত্র।।
যশোরের সদর উপজেলার দৌলতদিহি তরফদারপাড়া গ্রামে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম রেজাউল ইসলাম (৫০), তিনি ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।এলাকাবাসীর বরাতে জানা গেছে, রেজাউল ইসলাম দীর্ঘদিন যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কৃষিকাজে যুক্ত হন। মঙ্গলবার গভীর রাতে কৌশলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত শুরু করে।কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”পুলিশ জানিয়েছে, নিহত রেজাউলের নামে একাধিক মামলা ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় প্রভাবশালী ও ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।
