ভোলায় ntv টিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

ভোলায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিতমোঃ আব্দুর রহমান হেলালজেলা প্রতিনিধি, ভোলাভোলা, ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার):দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, কেক কাটা এবং এক আলোচনা সভা।বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের হলরুমে এনটিভির ভোলা জেলা স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তৃতা করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও অ্যাডভোকেট নজরুল হক অনু, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মিসবাহ উদ্দিন, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, চ্যানেল এস ও দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলম এবং দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহমান হেলাল।বক্তারা বলেন, এনটিভি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণমাধ্যম জগতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।—মোঃ আব্দুর রহমান হেলালজেলা প্রতিনিধি, ভোলামোবাইল: ০১৮১৬৫৯৫৫৮১

০৩ জুলাই ২০২৫-ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *