দেড় কোটি টাকায় রক্ষা পেল সাবেক ডিবি প্রধান হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট।

দেড় কোটি টাকায় রক্ষা পেলো সাবেক ডিবি প্রধান হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট।

কিশোরগঞ্জ সংবাদদাতা।।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর হাওরে অবস্থিত কোটি টাকার ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ দেড় কোটি টাকার বিনিময়ে ভাঙচুর থেকে রক্ষা পেয়েছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রিসোর্টটি সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নির্মাণ করেন, যা নিয়ে শুরু থেকেই স্থানীয়দের ক্ষোভ ছিল।

৫ আগস্টের হামলার পরও অক্ষত রিসোর্টগত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশের মতো কিশোরগঞ্জেও ছাত্র-জনতা আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের বাড়িঘর ও স্থাপনায় হামলা চালায়। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের বাড়ি, এবং হারুন অর রশিদের পরিবারের অন্য স্থাপনাগুলোও হামলার শিকার হয়। মিঠামইন সদরে শরীফ কামালের একটি রিসোর্ট ভাঙচুর করা হয়। তবে প্রেসিডেন্ট রিসোর্টে একটি আঁচড়ও লাগেনি।টাকা লেনদেনের অভিযোগউপজেলা যুবদলের সদস্য মাহফুজ আহমেদ অভিযোগ করেন, হারুনের চাচা ও ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঞা এক কোটি ৩০ লাখ টাকা উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের কাছে পৌঁছে দেন। এই টাকা রিসোর্ট রক্ষার চুক্তির অংশ বলেও দাবি করেন তিনি। স্থানীয় বিএনপির আরও কয়েকজন নেতা অভিযোগ করেন, জাহিদুল আলম আওয়ামী লীগপন্থী কিছু স্থাপনাও টাকার বিনিময়ে রক্ষা করেছেন।স্থানীয়দের ক্ষোভ ও জমি দখলের অভিযোগরিসোর্ট নির্মাণের জন্য স্থানীয় কৃষকদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। হোসেনপুর গ্রামের দীলিপ চৌধুরী বলেন, তার ১ একর ১০ শতাংশ জমি কোনো অর্থ প্রদান ছাড়াই নেওয়া হয়েছে। মানিক মিয়ার অভিযোগ, ৫ একর জমির বিনিময়ে ৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তিনি কিছুই পাননি।স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, রিসোর্টটি ধ্বংস করে জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া উচিত।অভিযুক্তদের বক্তব্যঅভিযোগ অস্বীকার করে মোখলেছুর রহমান ভূঞা বলেন, “রিসোর্ট রক্ষায় টাকা দেওয়ার কোনো বিষয় জানি না।” উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরও অভিযোগ অস্বীকার করে বলেন, “সবই মিথ্যা ও বানোয়াট।”নতুন করে চালু কার্যক্রমগত ৮ আগস্ট থেকে রিসোর্টটি নতুনভাবে চালু করেছে ‘মাওলা আলী ইন্টারন্যাশনাল’। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বপন চিশতী জানান, তারা মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নিয়েছেন। তবে লিজের পরিমাণ তিনি প্রকাশ করেননি।স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ আমলে রিসোর্টে মদ্যপান ও অনৈতিক কার্যকলাপ চলত এবং এটি এখনো উচ্চমূল্যের কারণে সাধারণ পর্যটকদের নাগালের বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *