কুড়িগ্রামে কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের লাশ উদ্ধার, সৎ ভাই আটক ।
কুড়িগ্রাম সংবাদদাতা।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচুরিপানার নিচ থেকে সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) নামে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত স্বপন প্রধান নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়কয়েক বছর আগে তিনি গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে সেখানে “লেক সিটি” নামে একটি স্থাপনা নির্মাণ করেন। একই এলাকার পাশেই তাঁর মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক রয়েছে। মাঝেমধ্যে তিনি ওই ক্লিনিকের একটি কক্ষে বসতেন।শনিবার সকালে স্থানীয়রা বিলের কচুরিপানার নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।পুলিশের প্রাথমিক ধারণাস্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ গোপন করার জন্য কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন—“মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।”সন্দেহভাজন আটকএ ঘটনায় নিহতের সৎ ভাই তালহাকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
