ইলিশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নারিকেল চারা বিতরণ, পরিবেশ ও কৃষি উন্নয়নের অঙ্গীকার।
মোঃ আরিফুল ইসলাম
আলিশা প্রতিনিধি :
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পরিবেশ ও কৃষির উন্নয়ন লক্ষ্যে নারিকেল চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭জুলাই) সকাল থেকে উন্নত জাতের নারিকেল চারা বিতরণের মাধ্যমে স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, সদর উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছালাহ্উদ্দিন এবং সেক্রেটারি আরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, “খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে ফলদ বৃক্ষরোপণের বিকল্প নেই। নারিকেল গাছ একদিকে যেমন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধা দেয়, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখে। জামায়াত সবসময় জনকল্যাণমুখী কাজে অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয় এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
